মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে সেরা পাঁচে যশোরের রূপকথা


মির্জা বদরুজ্জামান, যশোর প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ ৪৪
মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে সেরা পাঁচে যশোরের রূপকথা

vc‘দেখাও যত প্রতিভা তোমার’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার’-এর জাতীয় পর্যায়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে যশোরের প্রতিভাবান নৃত্যশিল্পী ও নৃত্যবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর রূপকথা।

গত ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকার বারিধারার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই। দুই দিনের প্রতিযোগিতায় নৃত্যের সিনিয়র গ্রুপে প্রতিভা প্রদর্শনের মাধ্যমে বিচারকদের নজর কাড়ে রূপকথা। শেষ পর্যন্ত আরও চার প্রতিযোগীর সঙ্গে স্টুডিও পর্বে যাওয়ার সুযোগ পায় সে।

আয়োজক সূত্রে জানা যায়, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী ‘মার্কস অলরাউন্ডার’-এর বাছাই কার্যক্রম শুরু হয়। জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন ধাপ পেরিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই। এতে সারা দেশ থেকে বিভিন্ন বিষয়ে লক্ষাধিক প্রতিযোগী অংশ নেয়।

জাতীয় পর্যায়ের ঢাকা পর্বে নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, উপস্থিত অভিনয় ও বিতর্ক—এই ছয়টি বিষয়ে শ্রেণিভিত্তিক তিনটি গ্রুপে বিভাগীয় পর্যায় থেকে নির্বাচিত পাঁচ শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। এর মধ্যে নৃত্যের সিনিয়র গ্রুপে জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাইয়ে অংশ নেয় ২৬ জন শিল্পী।

দুই দিনের প্রতিযোগিতায় নৃত্য পরিবেশনের মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরে রূপকথা। একাধিক ধাপ পেরিয়ে সেরা পাঁচে জায়গা করে নেওয়ার পর এখন জাতীয় পর্যায়ের চূড়ান্ত স্বীকৃতির জন্য স্টুডিও পর্বে আরও চার প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সে।

রূপকথার এই সাফল্যে যশোরের নৃত্যাঙ্গনে আনন্দের আবহ তৈরি হয়েছে। নৃত্যের পাশাপাশি নৃত্যবিষয়ক কনটেন্ট তৈরি করেও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছে সে। নিয়মিত অনুশীলন, মঞ্চ পরিবেশনা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজের প্রতিভাকে আরও বিকশিত করে চলেছে এই তরুণ শিল্পী।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০