নওগাঁয় মানব পাচার প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২৪ জুন, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ ৫৬
নওগাঁয় মানব পাচার প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে মানব পাচার প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের অ্যাডভাইজার ও অতিরিক্ত আইজিপি (অব.) মোশারফ হোসেন। এ ছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় মানব পাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা, আইনগত সহায়তা, পুনর্বাসন কার্যক্রম এবং এ-সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মানব পাচার রোধে পুলিশ, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অংশগ্রহণকারী কর্মকর্তারা জনসচেতনতা বৃদ্ধি এবং মানব পাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত তুলে ধরেন। আয়োজকদের মতে, কর্মশালাটি অংশগ্রহণকারীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মানব পাচার, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নওগাঁ জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। এসব অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০