নওগাঁয় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রে/প্তা/র


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
নওগাঁয় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রে/প্তা/র

নওগাঁয় পোরশা এলাকায় ইজিবাইকচালককে অজ্ঞান করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত ইজিবাইকও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মার্চ বিকেলে দুই ব্যক্তি পোরশা উপজেলার শিশা বাজার থেকে সরাইগাছি যাওয়ার কথা বলে একটি ইজিবাইক ভাড়া নেন। পথিমধ্যে যাত্রীছাউনির কাছে পৌঁছালে তাঁরা চালকের ওপর চেতনানাশক স্প্রে করে অজ্ঞান করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান।

ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে পোরশা, শাপাহার ও পত্নীতলা থানার সমন্বয়ে অভিযান শুরু হয় এবং সড়কে চেকপোস্ট জোরদার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অ/বৈ/ধ পণ্য আ/ট/ক

পরদিন ভোরে শিশা বাজার এলাকায় পালানোর সময় স্থানীয়দের সহায়তায় পত্নীতলা থানা পুলিশ ইজিবাইকটি উদ্ধার করে এবং দুইজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ ইসলাম (২৪) ও রনি বাবু (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী রায়হান পোরশা থানায় মামলা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ