
পুলিশ জানায়, উপজেলার সাহাপাড়া গ্রামের বাসিন্দা উজ্জ্বল কুমার সাহার নাবালক ছেলে কুশল সাহাকে বিভিন্ন সময়ে প্রলোভন দেখিয়ে তাঁর বাড়ি থেকে স্বর্ণালংকার নেওয়া হয়। এভাবে মোট প্রায় ১২ ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মূল অভিযুক্ত মোজাম্মেল হক ওরফে রায়হান (২১)–কে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। তাঁর কাছ থেকে স্বর্ণ বিক্রির ১৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্য, অভিযুক্ত রায়হান শিশুটিকে জুস, বিস্কুট ও চকলেটের প্রলোভন দেখিয়ে প্রথমে আস্থা অর্জন করেন। পরে ভয়ভীতি দেখিয়ে ধাপে ধাপে স্বর্ণালংকার নিয়ে যান।
তদন্তে আরও জানা গেছে, এসব স্বর্ণ নওগাঁর পত্নীতলা উপজেলার একটি জুয়েলার্স দোকানে বিক্রি করা হয়। এ অভিযোগে দোকানটির মালিক উজ্জ্বল কুমার (৩৬)–কেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি রায়হানের কাছ থেকে স্বর্ণ কেনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সাপাহার থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং চোরাইকৃত স্বর্ণ উদ্ধার ও অন্য জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :