
রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
১৬ বিজিবি জানায়, ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মন ও পুলিশের এসআই মো. হারুনের সমন্বয়ে টাস্কফোর্স দল বর্ষাইল এলাকায় অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তি দুটি ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
বিজিবির গোয়েন্দা তথ্য অনুযায়ী, মূর্তি দুটি সীমান্ত দিয়ে দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তসহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার ও অবৈধ চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :