কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর ম/র্মান্তিক মৃ/ত্যু


কুলাউড়া প্রতিনিধি প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর ম/র্মান্তিক মৃ/ত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

 

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি টিলাবাড়ি এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা ওই এলাকার বাসিন্দা আশিক আলী, সাহেব আলী ও শিপার আলীর বড় ছেলে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় বিস্তারিত পাওয়া যায়নি। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলা করছিল ওই তিন শিশু। খেলার এক পর্যায়ে তারা সবার অগোচরে পাশের একটি জলাশয়ে পড়ে যায়।

 

 

দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে জলাশয় থেকে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘটনাস্থল পরিদর্শনকারী কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যু বলে নিশ্চিত হওয়া গেছে।

 

নিহতদের পরিবারের সাথে কথা বলে জানা গেছে,। একই পরিবারের তিন শিশুর এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ওই এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০