
একটি জেলার সামগ্রিক উন্নয়ন ও শৃঙ্খলা নির্ভর করে প্রশাসনের সুযোগ্য নেতৃত্বের ওপর। সেই ধারায় মৌলভীবাজার জেলার প্রশাসনিক অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন তৌহিদুজ্জামান পাভেল (পরিচিতি নম্বর: ১৬৪৭৫)।
২০২৫ সালের ১৮ই নভেম্বর তিনি মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন । যোগদানের পর থেকেই তিনি জেলার নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং পর্যটন নগরীর উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। পারিবারিক ও ব্যক্তিগত জীবন তৌহিদুজ্জামান পাভেল মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ।
তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট শামসুজ্জামান মানিক ছিলেন এলাকার একজন সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব। বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ছোটবেলা থেকেই তিনি দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধের আদর্শে বেড়ে উঠেছেন । ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত । শিক্ষাজীবন ও বিসিএস ক্যাডার শৈশব থেকেই মেধাবী পাভেল মুন্সীগঞ্জের স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।
পরবর্তীতে উচ্চশিক্ষা গ্রহণ করে তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হন। তাঁর মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন পেশাগত জীবনের প্রতিটি স্তরে। কর্মজীবন ও সাফল্য মৌলভীবাজারের ডিসি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন । এছাড়া তিনি এর আগে মৌলভীবাজারেরই রাজনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবেও কর্মরত ছিলেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। জনবান্ধব উদ্যোগ ও লক্ষ্য মৌলভীবাজারে যোগদানের পর থেকে তৌহিদুজ্জামান পাভেল স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। বিশেষ করে পর্যটন জেলার সম্ভাবনা কাজে লাগানো, যানজট নিরসন, মাদক ও কিশোর অপরাধ দমনে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।
নাগরিকদের ভরসা মৌলভীবাজারের সাধারণ মানুষের কাছে তিনি একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন। তাঁর নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন ।
আপনার মতামত লিখুন :