সিলেটে হেঁটে যাচ্ছিলেন নারী, পথ রোধ করে ছিনতাই


সিলেট সংবাদদাতা প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২৬, ৪:৪১ পূর্বাহ্ণ ৩৪
সিলেটে হেঁটে যাচ্ছিলেন নারী, পথ রোধ করে ছিনতাই

সম্প্রতি সিএনজিচালিত অটোরিকশা থেকে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই। আবারও ছিনতাই–চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার ছড়িয়ে পড়া ওই ভিডিও ঘিরে নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে পুলিশ বলছে, ওই ঘটনায় ছিনতাইকারীরা কিছু নিতে পারেনি। ভিডিওতেও দেখা যায়নি দুর্বৃত্তরা কোনো কিছু ছিনিয়ে নিয়েছে কি না।

 

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরিবিলি একটি সড়ক দিয়ে এক নারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তাঁর গতি রোধ করেন। তাঁদের একজনের হাতে ছিল ধারালো অস্ত্র, যা দিয়ে ওই নারীকে ভয় দেখানো হয়। অন্যজন তাঁর সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

 

 

এ সময় বাধা দিলে ধারালো অস্ত্রধারী ব্যক্তি অস্ত্রের উল্টো দিক দিয়ে ওই নারীকে কয়েকবার আঘাত করেন। একপর্যায়ে আশপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে দ্রুত এলাকা ত্যাগ করেন। তবে ভিডিওতে ওই নারীর কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে দেখা যায়নি। তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভিডিওটি সিলেট নগরের সাগরদিঘীর পাড় এলাকার। ঘটনার শিকার নারী একজন বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী। তিনি সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

 

সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে ভুক্তভোগী নারীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১