
বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ:-রিক্সা বা চাকা মার্কায়, কে কাকে ভোট দিলেন- তা আমাদের দেখার বিষয় নয়, আমাকে আমার নবীগঞ্জ- বাহুবলের জনগন বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন।
আমি সহ আমার পরিবার আপনাদের কাছে ঋণী। তা সুদ করার মতো নয়। নবীগঞ্জ বাহুবলের মানুষের জন্য আমি কাজ করতে চাই। এতে আপনারা আমাকে সাহযোগীতা করবেন।
আমি নবীগঞ্জে দুটি হাসপাতাল নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ- বাহুবল) আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া তার বক্তব্যে নবীগঞ্জ বাহুবলকে ডেলে সাজানোর প্রত্যয় ব্যাক্ত করেন। ঐতিহ্যবাহী আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নবীগঞ্জ বাহুবল উপজেলা বিএনপির অঙ্গ সংঘটনের আয়োজনে গতকাল বুধবার দুপুর থেকে নবীগঞ্জ-বাহুবল উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, জেলা ও উপজেলার দলীয় নেতাকর্মীরা দল বেঁধে বেঁধে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে খন্ডখন্ড ঈদ শুভেচ্ছার বার্তায় জড়ো হতে থাকেন। বিকালে নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা’র সভাপতিত্বে ও বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো: সামছুল আলম এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসলের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া।
তিনি আরো বলেন, আমি আরেকটি পিনালসিয়ান হাসপাতাল করার চেষ্টা করছি। আমি উন্নয়নে বিশ্বাসী। নবীগঞ্জ- বাহুবল মানুষের জন জীবনের মান উন্নয়নে কাজ করতে চাই।
যদি কেউ থানা পুলিশকে দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে ফায়দা হাসিল করার চেষ্টা বা দালালি করার খবর পাওয়া যায় তাহলে তাদেরকে দল থেকে বহিস্কার সহ আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তার বক্তব্যে থানার ওসিকে নির্দেশ দেন।
এতে, নবীগঞ্জ ও বাহুবল বিএনপির অঙ্গ সংঘটনের পুরুষের পাশাপাশি মহিলা নেতৃবৃন্দ সহ কয়েক শতাধীক নেতাকর্মীর ঈদপূর্ণ মিলনী অনুষ্ঠানটি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
আপনার মতামত লিখুন :