
সিলেট তৃণমূল থেকে উঠে আসা জাতীয়তাবাদী আদর্শের লড়াকু সৈনিক, বিশিষ্ট আইনজীবী ও নোটারি পাবলিক মোছাম্মৎ আয়েশা ছিদ্দিকা।
সিলেট বিভাগের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য (এমপি) হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি এই আগ্রহ ব্যক্ত করেন।
আয়েশা ছিদ্দিকা দীর্ঘকাল ধরে ঢাকা ও সিলেটের আইন অঙ্গনে অত্যন্ত সুপরিচিত মুখ।
তিনি ১৯৯৭ সালে বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ প্রাপ্ত হন এবং ১৯৯৮ সালে সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদানের মাধ্যমে আইন পেশা শুরু করেন।
বর্তমানে তিনি সিলেট আইনজীবী সমিতি, ঢাকা মহানগর আইনজীবী সমিতির আজীবন সদস্য।
২০১৩ সালে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক সমগ্র বাংলাদেশের জন্য নোটারি পাবলিক নিযুক্ত হন। এছাড়াও তিনি অগ্রণী ব্যাংক ও পূবালী ব্যাংকের প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।
আয়েশা ছিদ্দিকার রাজনৈতিক পথচলা শুরু হয় ১৯৭৯ সালে শিশু সংগঠন ‘শাপলা কুঁড়ি’র মাধ্যমে রাষ্ট্রপতি জিয়া রহমানের খাল খনন অভিযানে অংশগ্রহণের মধ্য দিয়ে। ১৯৮৬ সাল থেকে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।
ফ্যাসিবাদী সরকারের দীর্ঘ শাসনামলে তিনি চরম নির্যাতনের শিকার হয়েছেন। ২০২১ সালে অন্যায়ের প্রতিবাদ করায় ডিবি হারুনের সহায়তায় তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। এবং তিনি দীর্ঘ ৬ মাস কারাবরণ করেন। তবুও তিনি দমে যাননি ২০২২ সালের পর থেকে বিএনপি আয়োজিত প্রতিটি বড় সমাবেশ ও মিছিলে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
বিশেষ করে ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি তারেক রহমান এবং হাবিবুর রশীদ হাবিব ও ইশরাক হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আইন পেশার বাইরেও তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ১৯৮৭-১৯৮৮ সালে তিনি রেডিও বাংলাদেশের সিলেট কেন্দ্রের একজন নিয়মিত আবৃত্তিকার ও উপস্থাপক ছিলেন।
দল যদি তাকে সুযোগ দেয়, তবে তিনি সিলেট বিভাগের নারীদের অধিকার আদায় এবং দেশ গঠনে নিজেকে উৎসর্গ করতে চান। তার ভাষায়, “আমি শহীদ জিয়ার আদর্শ আর তারেক রহমানের নেতৃত্বকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সংসদ সদস্য হিসেবে কাজ করতে চাই।”
আপনার মতামত লিখুন :