মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ আব্দুল কালাম
প্রকাশের সময় : ১০ জুন, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি :প্রধানমন্ত্রীতারেক রহমানের মৌলভীবাজার সফর এবং ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে বুধবার (১০ জুন) মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এ লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, সমন্বয়, নিরাপত্তা ব্যবস্থা, উপকারভোগীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং কারিগরি বিষয়াদি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীকে ঘিরে সম্ভাব্য এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন সার্বিকভাবে কাজ করছে।
আপনার মতামত লিখুন :