
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২ মে, শনিবার, বিকাল ৫.২০মিনিটে, চৌমুহনা মৌলভীবাজার দেওয়ানী মসজিদের সম্মুখ হতে বিক্ষোভ মিছিল আয়োজনের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য।, এ লক্ষ্যে অদ্য ৩০এপ্রিল , বৃহস্পতিবার বাদ মাগরিব জেলার একটি অভিজাত রেস্টুরেন্টে ১১ দলীয় ঐক্য জেলা সমন্বয়ক নেতৃবৃন্দের উপস্থিতিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের জেলার সমন্বয়ক টিমের সদস্য, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইসলাম উদ্দিন ।
সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, এনসিপি জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক এহসান জাকারিয়া, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী, এনসিপি জেলা সদস্য সচিব রুহুল আমিন, বিডিপি জেলা সেক্রেটারি এডভোকেট মো. আব্দুল ওয়াহিদ, মৌলভীবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আলা উদ্দিন শাহ, পৌর আমীর হাফিজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম, পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, এনসিপি জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হুসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় জেলা নেতৃবৃন্দ বলেন, সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরে এত বেশী দলীয়করণ করছে যে, নিয়োগ বাণিজ্য, বদলি, পদোন্নতির ক্ষেত্রে একচেটিয়া নিজেদের দলের লোকদের নিয়োগ করছে। স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এসব কিছুর বিরুদ্ধে আমরা জনমত গঠনের লক্ষ্যে জেলায় সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আগামী শনিবার মিছিল ও সমাবেশ করা হবে ইনশাআল্লাহ।
সভায় নেতৃবৃন্দ আরো বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে শুরুতেই ন্যক্কারজনক কাজ করেছে। ৭০ শতাংশ মানুষের প্রদত্ত রায়কে উপেক্ষা করেছে। তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে ১৮০ দিনের মধ্যে সকল সংস্কার প্রস্তাব, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন করার কথা। সরকারি দল সেই প্রতিশ্রুতি দিলেও জনগণের মতকে উপেক্ষা করে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। এখন তারা সংসদে ছলচাতুরী করে সংবিধান সংশোধনের প্রস্তাব আনার প্রক্রিয়া শুরু করেছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :