
মৌলভীবাজার জেলা প্রতিনিধি :মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার (১মার্চ), বিকাল পাঁচটায় জেলা শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামির আলীর উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।
সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বকশী ইকবাল আহমদ( বাংলার দিন),ডাঃ সাদিক আহমদ(বাসস) , এডভোকেট নুরুল ইসলাম শেফুল( দি সাউথ এশিয়ান টাইমস ), খালেদ চৌধুরী( চ্যানেল এস ), শেখ সিরাজুল ইসলাম সিরাজ( নিউজ ২৪), আব্দুল বাছিত বাচ্চু ( ভয়েস অব এশিয়া )।
শুভেচ্ছা বক্তব্যে শুধুমাত্র সাংবাদিকদের সম্মানে অত্যন্ত সুশৃংখল ও আলাদা ইফতার আয়োজনে জামায়াতের প্রশংসা করা হয়।
মহাগ্রন্থ আল কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত পেশ করেন পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম।
অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারী মোঃ আলাউদ্দিন শাহ ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন ও আব্দুল কুদ্দুস নোমান, ছাত্রশিবির জেলা সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, পৌর জামায়াত সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, ছাত্রশিবির শহর সেক্রেটারি শাহ মুস্তাকিম আলী।
দেশ ও জাতির কল্যাণ কামনায় ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান।
আপনার মতামত লিখুন :