কুলাউড়ায় লাফার্জহলসিমের “ম্যাসন মিট” আয়োজন সম্পন্ন


মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
কুলাউড়ায় লাফার্জহলসিমের “ম্যাসন মিট” আয়োজন সম্পন্ন

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে নির্মাণশিল্প সংশ্লিষ্ট শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ম্যাসন মিট” প্রোগ্রামের আয়োজন করেছে LafargeHolcim Bangladesh Limited।

 

গত রবিবার (১৯ এপ্রিল) স্থানীয় নছিরগন্জ বাজারে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজমিস্ত্রি, ঠিকাদার ও নির্মাণ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এতে আধুনিক নির্মাণ কৌশল, মানসম্মত সিমেন্ট ব্যবহারের গুরুত্ব এবং টেকসই অবকাঠামো নির্মাণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

লাফার্জহলসিমের টেকনিক্যাল অফিসার ইঞ্জি. ফাহিম আহমেদ ও বিল্টন চাকমার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের টেরিটরি সেলস ম্যানেজার সৌরভ রায় এবং আল-আমীন বিল্ডিং ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. মোঃ মিজানুর রহমান।

 

 

বক্তারা বলেন, সঠিক নিয়ম ও মান বজায় রেখে নির্মাণকাজ সম্পন্ন করলে ভবনের স্থায়িত্ব বৃদ্ধি পায় এবং ঝুঁকি কমে। পাশাপাশি এ ধরনের আয়োজন নির্মাণশ্রমিকদের কারিগরি দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

 

 

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, যা মানসম্মত নির্মাণ নিশ্চিত করতে সহায়ক হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০