
লাখোকন্ঠ অনলাইন ::এবার এক ঝোপের ভেতর থেকে একসঙ্গে গুলিসহ ৪টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) র্যাবের গণমাধ্যম শাখা এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সাতগাঁওয়ের পশ্চিম লইয়ারকুলের একটি ঝোপের ভেতর থেকে এয়ারগানগুলো উদ্ধার করা হয়।তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে একটি জিডি দায়ের করে এয়ারগানগুলো শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।
আপনার মতামত লিখুন :