সুনামগঞ্জে উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত


সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২৬, ৭:৪১ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মাইনুদ্দীন সুনামগঞ্জ::সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা শহীদ মিনারে ৩০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল ১১ টায় ডলুরা শহীদ মিনারে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ করা হয়।

সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি কাজী মোঃ মমিনুল ইসলামের সঞ্চালনায় ও ফেনিবিল সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি শাহআলমের পরিচালনায় ও উত্তর সুরমা উন্নয়ন পরিষদের সদস্য সচিব কে এম শামসুল আলম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ২৫০ শয্যা হাসপাতালের সহকারী অধ্যাপক (শিশু) ডা: আবুল কালাম, আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন চেয়ারম্যান রশিদ আহমেদ,।

 

সমাজ সেবক ও রাজনীতিবিদ আবুল হায়াত,
সুনামগঞ্জ সদর হাসপাতালের মিডিকেল অফিসার ডা: সাইফুল ইসলাম, ডা: আব্দুল মান্নান, ডা: নুরুজ্জামান সিফাত, মোঃ শুকুর আলী, মোঃ অহিদ মিয়া, মোঃ মাইনুদ্দীন, মোঃ ইউসুফ আহমেদ, ফারুক আহম্মেদ, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম তামিম,শাব্বির আহমেদ উসমানী,নুরুল হক, সুলতান আহম্মেদ প্রমুখ।

 

বক্তরা বলেন স্বাধীনতার পর উত্তর সুরমার হালোয়ারঘাট ধারারগাও সুরমা নদীর উপর ব্রিজ নির্মাণ করতে হবে। এবং সুরমার উত্তর পাড়ের বিভিন্ন উন্নয়নসহ এবং পুলিশ ফাঁড়ি দিতে হবে, এবং ডলুরা শহিদ মিনারে শুল্ক স্টেশন চালু করতে হবে। এবং উত্তর সুরমার সবাইকে ঐক্য বন্ধভাবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে।

 

এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্টান সমাপ্তি ঘোষণা করা হয়।

আর্কাইভ