ক্ষমতার দাপটে নিয়মনীতি উপেক্ষিত : চাতলাপুর চা বাগানে কম যোগ্যতাসম্পন্নকে প্রধান শিক্ষক বানানোর পাঁয়তারা


লাখোকন্ঠ ডেস্ক প্রকাশের সময় : ১৬ মে, ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
ক্ষমতার দাপটে নিয়মনীতি উপেক্ষিত : চাতলাপুর চা বাগানে কম যোগ্যতাসম্পন্নকে প্রধান শিক্ষক বানানোর পাঁয়তারা
লাখোকন্ঠ ডেস্ক :মৌলভীবাজারের চাতলাপুর চা বাগানের ফাঁড়ি পালকিছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে তীব্র উত্তেজনা ও অনিয়মের অভিযোগ উঠেছে। বাগানের বিদায়ী প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর পদটি শূন্য হলে বিধি মোতাবেক বাগানের ব্যবস্থাপক উপজেলা শিক্ষা অফিসকে বিষয়টি অবহিত করেন।
শিক্ষা অফিস সরজমিনে গিয়ে শিক্ষকদের যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই করে। তদন্ত শেষে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রামবচন কৈরীকে (যিনি মাস্টার্স সম্পন্ন) প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার আনুষ্ঠানিক সুপারিশ করে শিক্ষা বিভাগ।
অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বীরবল গুয়ালা সরকারি এই সুপারিশ ও নিয়মনীতি তোয়াক্কা করছেন না। তিনি সম্পূর্ণ ক্ষমতার জোরে মাত্র অষ্টম শ্রেণি পাস একজন সহকারী শিক্ষককে ওই পদে নিয়োগ দিতে বাগান কর্তৃপক্ষকে ক্রমাগত চাপ দিচ্ছেন।
এই চরম অনিয়মের বিরুদ্ধে স্থানীয় ওয়ার্ডের ইউপি মেম্বার বাবু সুকরা ভর প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। সভাপতি বীরবল গুয়ালা এবং ওই কম যোগ্যতাসম্পন্ন শিক্ষকের অনুসারীরা ইউপি মেম্বারকে নানাভাবে অপদস্ত ও হেনস্তা করার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
চাতলাপুর চা বাগানের সচেতন অভিভাবক ও শ্রমিকরা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, যেখানে একজন উচ্চশিক্ষিত (মাস্টার্স পাস) যোগ্য শিক্ষক রয়েছেন, সেখানে অষ্টম শ্রেণি পাস কাউকে প্রধান শিক্ষক করার চেষ্টা চা বাগানের অনগ্রসর শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করার শামিল।
ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার পরিবেশ নষ্ট করার এই অপচেষ্টার বিরুদ্ধে দ্রুত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১