মৌলভীবাজারে ছোট ভাইকে হ/ত্যার ঘটনায় বড় ভাই গ্রে/ফতার


বিশেষ প্রতিনিধি প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
মৌলভীবাজারে ছোট ভাইকে হ/ত্যার ঘটনায় বড় ভাই গ্রে/ফতার

মৌলভীবাজার সদর উপজেলার ফাটাবিল এলাকায় ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই হানিফ মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

 

রোববার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে কুমিল্লার   সংরাইশ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

গত ১১ মার্চ  বিকাল আনুমানিক ৫টা ৪০ মিনিটে সদর উপজেলার ফাটাবিল এলাকায় সরকারি রাস্তার ব্রিজের উপর তুচ্ছ পারিবারিক বিরোধের জেরে তামিম মিয়া (১৮) কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নিহত তামিম মিয়া একই এলাকার বাসিন্দা শাহেদ আলীর ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, নিহত তামিম মিয়া তার ভাই হানিফ মিয়ার ছেলে সাইদুল (১০) কে শাসন করা (থাপ্পড়) নিয়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাই হানিফ মিয়া ঘটনাস্থলে এসে তামিম মিয়ার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে গলার নিচে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক হানিফ মিয়া হত্যকাণ্ডে ব্যবহৃত চাকুটি ব্রিজের নিচে ফেলে দিয়ে এলাকা ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বোন সাথী আক্তার (২৩) বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২২/৬৩, তারিখ-১১/০৩/২০২৬ খ্রি., ধারা-৩০২ পেনাল কোড ১৮৬০)।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০