মৌলভীবাজারে সিএনজিতে ব্যাগ ফেলে গেলেন যাত্রী, সন্ধান দিলে মিলবে পুরস্কার
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:মৌলভীবাজারেসিএনজি অটোরিকশায় যাতায়াতের সময় গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাগজপত্রসহ একটি ব্যাগ হারিয়ে এক যাত্রী দিশেহারা হয়ে পড়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রবিরবাজার থেকে মৌলভীবাজার শহরে আসার পথে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী যাত্রী জানান, গতকাল বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে তিনি রবিরবাজার লংলা কলেজের সামনে থেকে একটি সিএনজি অটোরিকশা যোগে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন। সন্ধ্যা প্রায় ৭টার দিকে তিনি শহরের চাদনী ব্রিজের সামনে গাড়ি থেকে নামেন। তবে নামার সময় অসাবধানতাবশত তার ব্যাগটি গাড়ির পেছনে রয়ে যায়।
ব্যাগটিতে তার অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাগজপত্র ছিল। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, যাত্রী নামিয়ে দেওয়ার পর সিএনজিটি দ্রুত ফরেস্ট অফিস সড়কের দিকে চলে যায়।
ধারণা করা হচ্ছে, সিএনজিটি রিজার্ভ ছিল এবং চালক ওই পথেই ফিরে গেছেন। ঘটনার পর থেকে মৌলভীবাজারের বিভিন্ন সিএনজি স্ট্যান্ডে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত ব্যাগ বা চালকের কোনো সন্ধান মেলেনি।
উক্ত ব্যাগটি যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন, তবে তাকে ০১৬০৪৯৮৭৮৭৮ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। ব্যাগটি সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দিলে তাকে উপযুক্ত সম্মাননা ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী।
আপনার মতামত লিখুন :