মৌলভীবাজারে বিপুল পরিমান ভারতীয় চা পাতা, জিরা ও মদ উদ্ধার


প্রতিনিধি প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ ৭৯
মৌলভীবাজারে বিপুল পরিমান ভারতীয় চা পাতা, জিরা ও মদ উদ্ধার

মৌলভীবাজার জেলা প্রতিনিধি ::মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমানে ভারতীয় চা পাতা, জিরা ও মদ উদ্ধার করেছে ৫২বিজিবি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) মধ্য রাতে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধিন ৫২ বর্ডার গার্ড বাংলাদেশ বিয়ানীবাজার ব্যাটালিয়ানের নিয়মিত অভিযানে এ সামগ্রী গুলো উদ্ধার করা হয়েছে।

৫২ বর্ডার গার্ড বাংলাদেশ বিয়ানীবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো: আতাউর রহমান জানান, শনিবার মধ্যরাতে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় ১০৮০ কেজি ভারতীয় চা পাতা, ৭০০ কেজি ভারতীয় জিরা ও ৯২ বোতল ভারতীয় ওয়াইন উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় ভারত থেকে এনে তা মজুদ করছিল চুরাকারবারীরা। এ সময় বিজিবি টহলদল ঘটনাস্থলে পৌছালে এ সব মালামাল ফেলে তারা পালিয়ে যায়। পরে উল্লেখিত মালামাল উদ্ধার করে বিজিবির হেফাজতে রাখে।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০