রাজনগরে ইয়াবাসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড


রাজনগর প্রতিনিধি প্রকাশের সময় : ১১ জুন, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
রাজনগরে ইয়াবাসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড

রাজনগর প্রতিনিধি: হাবিবুর রহমান নাজমুল : মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে খলাগাঁও গ্রামের বাসিন্দা লাকী মুন্না (৩৫), পিতা- মনু মিয়াকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

 

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে সরকারের চলমান অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হয়ে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

 

 

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

 

 

 

 

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০