নওগাঁ বিজিবির উদ্যোগে করিয়া বিওপিতে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার সনদ বিতরণ


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১১ জুন, ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ
নওগাঁ বিজিবির উদ্যোগে করিয়া বিওপিতে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার সনদ বিতরণ

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় পরিচালিত সীমান্ত ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ ও যুবসমাজকে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. এ. এন. এম. বজলুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টরের উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম-বার, পিএইচডি, আনসার ও ভিডিপির উপ-মহাপরিদর্শক ড. মো. শফিকুল ইসলাম, জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া এবং জয়পুরহাটের পুলিশ সুপার শাহানাজ বেগম।

বক্তারা বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তবর্তী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নেও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে শিক্ষিত বেকার যুবকদের তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষ করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

১৪ বিজিবির সার্বিক সহযোগিতায় করিয়া বিওপি ও ভূটিয়াপাড়া বিওপি এলাকায় দুটি ‘সীমান্ত ফ্রিল্যান্সিং অ্যান্ড কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র’ পরিচালিত হচ্ছে।

বিজিবি সূত্রে জানা যায়, করিয়া বিওপি সংলগ্ন প্রশিক্ষণ কেন্দ্রটি আগস্ট ২০২৪ সালে চালু হয়। এ পর্যন্ত তিনটি ব্যাচের মাধ্যমে ৩৬ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং বর্তমানে চতুর্থ ব্যাচে ১০ জন প্রশিক্ষণ নিচ্ছেন।

অন্যদিকে, ভূটিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধলাহার ইউনিয়ন পরিষদে পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রটি ১৮ আগস্ট ২০২৪ থেকে কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে চারটি ব্যাচে ৬৯ জন প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ শেষ করেছেন এবং বর্তমানে পঞ্চম ব্যাচে ৬ জন প্রশিক্ষণরত রয়েছেন।

বক্তারা আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত এলাকার যুবসমাজ প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, আত্মনির্ভরশীল হয়ে উঠছে এবং দেশের ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখার সক্ষমতা অর্জন করছে। পাশাপাশি এ ধরনের উদ্যোগ যুবকদের মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকার মানবিক ও সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০