
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ফেনী শাখা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের এসএমই খাতের বিভিন্ন গ্রাহক অংশ নেন।
অনুষ্ঠানে বর্তমান ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি, ইউসিবি পিএলসির কার্যক্রম ও অগ্রগতি, গ্রাহকসেবার বিভিন্ন দিক, ঋণসুবিধা গ্রহণে প্রয়োজনীয় সচেতনতা এবং ব্যাংকের বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিবি ফেনী শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান। অনুষ্ঠানে অংশ নেওয়া গ্রাহকেরা ব্যাংকের বিভিন্ন সেবা নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের গ্রাহকসেবাভিত্তিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ফেনীর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :