
আলোচনা সভায় বক্তব্য দেন মাওলানা জামাল উল্লাহ মুকুল ও উপজেলা মডেল মসজিদের সাবেক খতিব মাওলানা ক্বারী আব্দুল মান্নান। বক্তারা রমজানের শিক্ষা, নৈতিকতা চর্চা এবং শিক্ষকদের সামাজিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম, ইন্সট্রাক্টর মো. মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদ্বয়।
এছাড়া সৈকত সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোনায়েম খান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল্যাহ, সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি কামাল চৌধুরী, কবি ও সাংবাদিক হানিফ মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
আপনার মতামত লিখুন :