
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম (৩০) ওই গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি পেজ পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি দল তাঁকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায়। পরে তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুমিল্লার একটি এলাকায় ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে একটি চক্র পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে। এ ঘটনায় স্থানীয় এক সাবেক ইউপি সদস্য ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করেছেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :