কুলাউড়ায় গৃহ নির্মাণ প্রকল্প-১০ এর চাবি হস্তান্তর সম্পন্ন


প্রতিনিধি প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
কুলাউড়ায় গৃহ নির্মাণ প্রকল্প-১০ এর চাবি হস্তান্তর সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ::মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের খয়রুল ইসলাম কে কুলাউড়া হাজীপুর সোসাইটির অর্থায়নে গৃহ নির্মান প্রকল্প -১০ এর চাবি হস্তান্তর সম্পন্ন হয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারী বুধবার দুপুরে হাজীপুর গ্রামে খয়রুল ইসলামের স্ত্রীর হাতে চাবি তুলে দেন সোসাইটির আহ্বায়ক আব্দুল মছব্বির শামিম।

এসময় উপস্থিত ছিলেন সদস্য এ কে সমছু ও সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান।

চাবি হস্তান্তরের সময় আবেগাপ্লুত হয়ে খয়রুল ইসলামের স্ত্রী সোসাইটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবং এ সহায়তায় তার পরিবারের নিরাপদ আবাসনের স্বপ্ন পূরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

সোসাইটির আহ্বায়ক আব্দুল মছব্বির শামিম জানান হাজীপুর ইউনিয়নের এটি ৪র্থ প্রকল্প এইরকম কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরও ৬ টি গৃহ নির্মাণ প্রকল্প সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০