
এক মিনিট দুই সেকেন্ডের ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, ‘ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে—বাংলাদেশ হাসবে, ‘আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই, জয় বাংলা—জয় বঙ্গবন্ধু। হানিফ সাহেবের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কামারুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’
এ বিষয়ে কুষ্টিয়ার জুলাই যোদ্ধা ও জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মারুফ তালহা বলেন, ‘ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার সত্যতা পেয়েছি। পতিত সরকারের বেশ কিছু বিপথগামী ছাত্রনেতা এই কাজ করেছে বলে ধারণা করছি। এ ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে।’
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মতব্বার বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সরাসরি আগুন জ্বলতে না দেখলেও আগুন লাগানোর পর যে ধরনের পোড়া বা কালো অবস্থা সৃষ্টি হয়, তেমন চিহ্ন দেখা গেছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :