
ফিতা কেটে উদ্বোধন করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের পরামর্শক চিকিৎসক এএসএম মুসা কবির। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, গাড়ির মালিক, মোটরসাইকেল চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, কুষ্টিয়ায় গাড়ি ও মোটরসাইকেল মালিকদের আধুনিক ও মানসম্মত পরিচর্যা সেবা দেওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। আধুনিক প্রযুক্তির পাশাপাশি গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
প্রতিষ্ঠানটিতে গাড়ি ও মোটরসাইকেল পরিষ্কার-পরিচর্যার পাশাপাশি গাড়ির পলিশ, কাচ পলিশ, অভ্যন্তরীণ গভীর পরিষ্কার, স্বয়ংক্রিয়ভাবে গাড়ি ধোয়া এবং গাড়ির ইঞ্জিন পরিষ্কারের ব্যবস্থা রয়েছে। মোটরসাইকেলের জন্যও ধোয়া ও পরিচর্যা সেবা দেওয়া হবে।
গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে প্রতিষ্ঠানটিতে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থারও ব্যবস্থা রাখা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ফলে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হলেও সেবা কার্যক্রম চালু রাখা সম্ভব হবে।
কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি সপ্তাহের সাত দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ব্যস্ত গ্রাহকেরাও তাঁদের সুবিধাজনক সময়ে গাড়ি ও মোটরসাইকেল পরিচর্যার সুযোগ পাবেন।
কর্তৃপক্ষ আরও জানায়, আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবলের মাধ্যমে মানসম্মত সেবা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :