চুয়াডাঙ্গায় অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ১৮ জুন, ২০২৬, ২:৩৪ পূর্বাহ্ণ
চুয়াডাঙ্গায় অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগর বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৭ জুন) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামনুন হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অধিদপ্তর জানায়, অভিযানকালে জীবননগর বাজারের চাল, ওষুধ, সার ও বীজ বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মূল্যতালিকা হালনাগাদ না রাখায় আশরাফুল স্টোরকে ৫ হাজার টাকা, বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না থাকায় জয়া বীজ ভান্ডারকে ৭ হাজার টাকা এবং বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে এরিন চাউল ঘরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালাম জাহান নিপা। এছাড়া কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

সহকারী পরিচালক মোহাম্মদ মামনুন হাসান বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০