নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন


প্রতিনিধি প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২৫, ৪:৪২ অপরাহ্ণ
নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

খোরশেদ আলম, নওগাঁ: নওগাঁ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা’ শাখার ২১০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামী ৬ (ছয়) মাসের জন্য মোঃ আরমান হোসেন আহবায়ক এবং মোঃ রাফি রেজুয়ান সদস্য সচিব করে ৬ মাসের জন্য একটি ২১০ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. আরমান হোসেন, সদস্য সচিব হিসেবে মো. রাফি রেজুওয়ান, মুখ্য সংগঠক হিসেবে সাদনান সাকিক এবং সিনিয়র সহ-মুখপাত্র হিসেবে মেহেদী হাসানের নাম ঘোষণা করা হয়। নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী ৬ মাস সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়েছে।

আর্কাইভ