পুরো রমজান জুড়ে এ ইফতার মাহফিল অব্যাহত থাকবে : শামীম আহম্মেদ


প্রতিনিধি প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২০ অপরাহ্ণ ৩২
পুরো রমজান জুড়ে এ ইফতার মাহফিল অব্যাহত থাকবে : শামীম আহম্মেদ

এম এ জলিল আকন্দ শশী, জামালপুর: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং জামালপুরে বিএনপির শীর্ষ নেতৃত্বের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার বিতরণ করেন জেলা বিএনপি সহ- সভাপতি শামীম আহম্মেদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পৌরসভার ৪নং ওয়ার্ডের মুসলিমাবাদ জামে মসজিদের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করে করা হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত মহতী মাহফিলে ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশবাসীর কল্যাণ কামনা করেন। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু কৃষ্ণ চন্দ্র মণ্ডল, জেলা যুবদলের সদস্য মোঃ খাইরুল ইসলাম লিয়ন, যুব নেতা রানা ম্যানশন, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইফতেখার মোরাদ, আনন্দগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন, সিরাজুল ইসলাম সিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দলের দুঃসময়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে এবং জনগণের অধিকার আদায়ে সোচ্চার থাকতে হবে। দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিশেষ মোনাজাতে দেশ, জাতি এবং দলের শীর্ষ নেতৃত্বের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতারে অংশ নেন সকলে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও দলীয় সংহতির মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

প্রটোকল ছাড়া সেই পুরোনো রিকশায় ঘুরছেন ভূমিমন্ত্রী

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১