নরসিংদী জেলা পুলিশের অভিযানে ১৪৩ বস্তা জিরাসহ ১ জন গ্রেফতার


প্রতিনিধি প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
নরসিংদী জেলা পুলিশের অভিযানে ১৪৩ বস্তা জিরাসহ ১ জন গ্রেফতার

এম আর মাইনউদ্দীন, নরসিংদী: ৩১ ডিসেম্বর (বুধবার) নরসিংদী জেলা পুলিশ, প্রেস রিলিজে জানায়, নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জিরাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে বেলাব থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ এনায়েত করিমসহ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি বেলাব থানাধীন দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পশ্চিম দিকে ঢাকা–সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে পাকা রাস্তার উপর পরিচালিত হয়।

অভিযানকালে একটি ট্রাক তল্লাশি করে সোনালী-লাল মিশ্র রংয়ের প্লাস্টিকের তৈরি মোট ১৪৩ (একশত তেতাল্লিশ) বস্তা জিরাসহ একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর পরিচয়:
মো. মোস্তাক আহম্মেদ (৩৩), পিতা– মো. আলম মিয়া, মাতা– রিনা বেগম, সাং– কামদিয়া, থানা– গোবিন্দগঞ্জ, জেলা– গাইবান্দা।
জব্দকৃত আলামত:
(ক) সোনালী-লাল মিশ্র রংয়ের প্লাস্টিকের তৈরি ১৪৩ বস্তা জিরা
(খ) একটি হলুদ-নীল রংয়ের ৭ টন বিশিষ্ট ট্রাক
(গ) প্লাস্টিকের তৈরি ১০৫ বস্তা ধান
(ঘ) ৫০টি পাটের বস্তার মধ্যে ধানের তুষ
গৃহীত ব্যবস্থা: এ ঘটনায় বেলাব থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আর্কাইভ