
প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এমপি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দীন নিজান এমপি। এনবিআরের চেয়ারম্যান আব্দুরহমান খান, সংগঠনের সভাপতি জাকির হোসেন লিটনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ( ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সমকাল সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ,জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, বাসসের সাবেক প্রধান বার্তা সম্পাদক গোলাম মহিউদ্দিন খান, সড়ক বিভাগের যুগ্ম সচিব কামরুল হাসান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক সিনিয়র সহকারী প্রেস সচিব আহাম্মদ ফয়েজ, অর্পন বাংলাদেশের চেয়ারপার্সন বীথিকা বিনতে হোসাইন, লাখোকন্ঠ সম্পাদক ফরিদ আহাম্মদ বাঙালী, নিউ মার্কেট বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন টিপু, সাংবাদিক জিল্লুর রহমান,কাজী হাবিব,অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন আরিফ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনূুর সাগর,তেজগাঁও কলেজের শিক্ষক রোমান হোসাইন সহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ঢাকায় কর্মরত লক্ষ্মীপুর জেলার অধিবাসী প্রায় দেড় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :