নওগাঁ নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই ম.দসহ একজন আ.ট.ক


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২ জুন, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ ৮২
নওগাঁ নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই ম.দসহ একজন আ.ট.ক

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় প্রায় ২০০ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। অভিযানে একটি অবৈধ চোলাই মদের আস্তানাও ধ্বংস করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নিয়ামতপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮নং বাহাদুরপুর ইউনিয়নের লটকুড়ি গ্রামে অভিযান চালায়। অভিযানে একটি চোলাই মদের আস্তানার সন্ধান পেয়ে সেখানে তল্লাশি চালানো হয়।

এ সময় প্রায় ২০০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে সুমন বাসকি (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি লটকুড়ি গ্রামের কালু বাসকির ছেলে।

পুলিশ জানায়, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নিয়ামতপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০