নওগাঁ পুলিশ সুপারের সাথে ব্যাবসায়ী ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১৫ জুন, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
নওগাঁ পুলিশ সুপারের সাথে ব্যাবসায়ী ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ শহরের নিরাপত্তা ব্যবস্থা আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসংবলিত সিসিটিভি নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে ব্যবসায়ী, সুধীজন ও পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।

সোমবার (১৫ জুন) পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সামাজিক ও পেশাজীবী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় পুলিশ সুপার বলেন, অপরাধের ধরন ও কৌশল প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এআই-সক্ষম সিসিটিভি নেটওয়ার্ক চালু হলে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি স্থাপনায় স্থাপিত ক্যামেরার তথ্য বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন বা অস্বাভাবিক কার্যকলাপ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এই প্রযুক্তি ব্যবহার করে অপরাধ সংঘটনের আগে বা পরে ভিডিও ফুটেজ দ্রুত বিশ্লেষণ করা যাবে, যা তদন্ত কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করবে। চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক পাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও যানবাহন চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় জেলা পরিষদের প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিভিন্ন ব্যবসায়ী, মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপস্থিত ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০