
বুধবার (১ জুলাই) সকালে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিব, নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জুন মাসজুড়ে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে প্রকৃত মালিকদের কাছে সেগুলো হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা হারানো ফোন উদ্ধার করে ফেরত দেওয়ায় নওগাঁ জেলা পুলিশ এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বর্তমান সময়ে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে জেলা পুলিশ আনন্দিত। ভবিষ্যতেও হারানো মোবাইল উদ্ধারে জেলা পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।”
নওগাঁর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :