নওগাঁয় কিশোর গ্যাং.য়ে.র দুই সদস্য অ.স্ত্র.সহ গ্রে.প্তা.র


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ ৬৫
নওগাঁয় কিশোর গ্যাং.য়ে.র দুই সদস্য অ.স্ত্র.সহ গ্রে.প্তা.র

নওগাঁয় মান্দায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য ও কথিত সন্ত্রাসী সুলতান ও পারভেজকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের সমন্বিত দল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, খেলনা পিস্তল, ধারালো অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মান্দা উপজেলার কসব ইউনিয়নের তুরুকবাড়িয়া এলাকার সুলতান ও পারভেজ বেশ কিছুদিন ধরে ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে একটি কিশোর গ্যাং গড়ে তুলে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। তাদের বিরুদ্ধে স্থানীয় কিশোরদের মারধর, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের সঙ্গে যোগ দিতে রাজি না হলে স্থানীয় কিশোরদের মারধর করা হতো বলেও অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গত ২৫ আগস্ট রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে তুরুকবাড়িয়া এলাকার সাফিয়াল যাবের নিরবকে হত্যার উদ্দেশ্যে সুলতান ও পারভেজ গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। পরদিন ২৬ আগস্ট রাতেও এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে তারা গুলি ছোড়েন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় মান্দা থানায় মামলা করা হয়।

ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, মান্দা থানা, রানীনগর থানা, আত্রাই থানা ও মান্দা সার্কেলের পুলিশের সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। পুলিশের তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সুলতান ও পারভেজ ঢাকা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

পরে পুলিশ বিভিন্ন জেলার সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গে সমন্বয় করে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় ৩১ আগস্ট রাতে বগুড়ার শেরপুর থানার ফুড ভিলেজ এলাকায় ঢাকাগামী একটি বাস থেকে সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাদের কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করলে পুলিশের একটি দল তাদের নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। পরে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২৫ মিনিটের দিকে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সুলতানের বাড়ির একটি কক্ষের চালের কার্নিশের ওপর থেকে কাগজে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি খেলনা পিস্তল ও একটি ধারালো ডেগার উদ্ধার করা হয়।

এ ছাড়া অভিযানে একটি সুইচ গিয়ার চাকু, দুটি পুরোনো চাকু, একটি খুর চাকু, তিনটি মোবাইল ফোন ও নগদ ১৬ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সুলতান ও পারভেজের বিরুদ্ধে মান্দা থানায় চৌকিদারের ছেলের হত্যা মামলাসহ সাইবার সুরক্ষা আইন ও মারামারির ঘটনায় মোট চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তারা প্রায় আট মাস কারাগারে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, সুলতান ও পারভেজ নিয়মিতভাবে নিজেদের কাছে সুইচ গিয়ার চাকু রাখতেন এবং তা দিয়ে মানুষকে আঘাত করার অভিযোগ রয়েছে।

দুই কথিত কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মান্দার স্থানীয় বাসিন্দারা জেলা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ দমনে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০