
৮ জুন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় পুলিশ সুপার পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক সমস্যা ও সেগুলো প্রতিরোধে করণীয় বিষয়ে ধারণা দেন।
তিনি বলেন, মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বর্তমানে সমাজের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এসব থেকে নিজেদের দূরে রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। তিনি বাল্যবিবাহের সামাজিক ও আইনি ক্ষতিকর দিক তুলে ধরে শিক্ষাজীবন ও ভবিষ্যৎ সুরক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।
সাইবার নিরাপত্তা প্রসঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বন, অপরিচিত ব্যক্তির কাছে ব্যক্তিগত তথ্য প্রকাশ না করা এবং অনলাইন প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেন।
প্রায় এক ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে পুলিশ সুপার তার উত্তর দেন এবং দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি এ ধরনের সচেতনতামূলক আয়োজনের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের আলোচনায় উত্থাপিত বিষয়গুলো অনুসরণের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :