নওগাঁর পত্নীতলায় আবাসিক ভবনে চুরির অভিযোগে আটক ২


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ ৪২
নওগাঁর পত্নীতলায় আবাসিক ভবনে চুরির অভিযোগে আটক ২

নওগাঁর পত্নীতলায় আবাসিক ভবনে চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ১ ভরি ৩ আনা ৮ রতি স্বর্ণালঙ্কার ও স্বর্ণ বিক্রির ৬৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হকের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে তাদের শনাক্ত করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় নজিপুর পৌরসভার সরদারপাড়ার মো. নাজমুল হাসান (২৮) ও মোল্লাপাড়ার মো. মাহফুজকে (২৪)।

পুলিশের তথ্যমতে, গত ২৯ আগস্ট রাতে পত্নীতলার একটি আবাসিক ভবনে চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে চোরেরা জানালা ভেঙে কয়েক ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার নাজমুল হাসান ওই ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং চুরির ঘটনায় তিনি নেতৃত্ব দিয়েছেন।

পত্নীতলা থানার পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাদের পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০