আগামীতে চুয়াডাঙ্গার দৃশ্যপট বদলে দেওয়ার হুঁ.শি.য়া.রি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ ৩৯
আগামীতে চুয়াডাঙ্গার দৃশ্যপট বদলে দেওয়ার হুঁ.শি.য়া.রি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, একজন নারী স্বাবলম্বী হলে শুধু তিনি নন, পুরো পরিবারই স্বাবলম্বী হয়ে ওঠে। নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর মর্যাদা ও ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের সম্মানিত করার পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে। কৃষক ভালো থাকলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে। এ কারণে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হয়েছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে বলে জানান তিনি।

নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, গ্রামাঞ্চলে অনেক নারীকে যৌতুক কিংবা শ্বশুরবাড়ি থেকে টাকা আনার জন্য বিভিন্নভাবে চাপ ও নির্যাতনের শিকার হতে হয়। ফ্যামিলি কার্ড তাদের জন্য এক ধরনের সুরক্ষা হিসেবে কাজ করবে। পরিশ্রমী নারীরা কার্ডের মাধ্যমে পাওয়া অর্থ সঞ্চয় করে পরিবারকে স্বাবলম্বী করার পথে এগিয়ে নিতে পারবেন।

চুয়াডাঙ্গার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী দিনে জেলার দৃশ্যপট বদলে দিতে সরকার কাজ করবে। এ জন্য স্থানীয় সমস্যা চিহ্নিত করে সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ এবং পুলিশ সুপার মো. রুহুল কবির খান।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, জেলার চার উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহআলম সনি।

এ ছাড়া জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০