
পুলিশ জানায়, ওই ব্যক্তিকে এলাকায় এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁর পরিচয় ও ঠিকানা জানতে চান। তবে তিনি স্পষ্টভাবে কথা বলতে পারেন না। জিজ্ঞাসাবাদে শুধু নিজের নাম ‘বশির’, বাবার নাম ‘আলাল’ এবং বাড়ি ‘নানদার, খুলনা’ বলে জানিয়েছেন। এর বাইরে তাঁর কাছ থেকে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ওসি মানবিক কারণে ওই ব্যক্তিকে থানায় নিরাপদ হেফাজতে রেখেছেন। তাঁর ছবি ও পরিচয় গণমাধ্যমে প্রচার হলে পরিবারের কোনো সদস্য বা স্বজন তাঁকে শনাক্ত করতে পারবেন বলে আশা করছে পুলিশ।
বদলগাছী থানা-পুলিশ জানিয়েছে, কেউ যদি ওই ব্যক্তিকে চিনে থাকেন বা তাঁর পরিবারের সন্ধান জানেন, তাহলে দ্রুত থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: বদলগাছী থানা, নওগাঁ, মোবাইল: ০১৩২০-১২৩৬৯৪
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :