নওগাঁর মান্দায় ই.য়া.বা.সহ মা.দ.ক কারবারি গ্রেপ্তার


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২৬, ২:২১ অপরাহ্ণ ২৫৪
নওগাঁর মান্দায় ই.য়া.বা.সহ মা.দ.ক কারবারি গ্রেপ্তার

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) রাত ৯টা ২০ মিনিটের দিকে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কুসুম্ভা দিঘীরপাড় মন্দিরসংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা কেনাবেচার সময় মো. বদিউজ্জামান ওরফে স্বর্ণ (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার বদিউজ্জামান মান্দা উপজেলার চৌবারিয়া বাজার এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১