নন্দীগ্রাম পৌরসভার ৬৬ কোটি ৩৩ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা


আব্দুল আহাদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রকাশের সময় : ২ জুলাই, ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ণ ৬৯
নন্দীগ্রাম পৌরসভার ৬৬ কোটি ৩৩ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৬ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ২০৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে অবকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ, ব্রিজ-কালভার্ট এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে পৌরসভা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ।

ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ২০০ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৩৩ লাখ ৫০ হাজার ২০৮ টাকা। উন্নয়ন ও প্রকল্প খাতে আয় এবং ব্যয় সমান রেখে ৬১ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজেটে টেকসই নগর উন্নয়ন প্রকল্পের জন্য ৬ কোটি টাকা, কোভিড-১৯ প্রকল্পে ৩ কোটি ৫০ লাখ ৮৫ হাজার টাকা, জলবায়ু প্রকল্পে ৫০ লাখ ৩০ হাজার টাকা এবং বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর কাঠামো উন্নয়ন প্রকল্পে ২৮ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রাখা হয়েছে। তবে এসব বরাদ্দ প্রাপ্তিসাপেক্ষে বাস্তবায়ন করা হবে।

এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। পাশাপাশি পৌরসভার নয়টি ওয়ার্ডে সড়ক আলোকায়নের জন্যও পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে বলে জানানো হয়।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম সারওয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল মান্নান, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, শাহীন আলম সাজু, দপ্তর সম্পাদক সালমির ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বগুড়ার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১