নরসিংদীর মাধবদীতে দুস্থ, এতিম ও অসহায় মানুষের জন্য প্রীতিভোজ ও আর্থিক সহায়তা


এম আর মাইনউদ্দীন, নরসিংদী প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ ২১৪
নরসিংদীর মাধবদীতে দুস্থ, এতিম ও অসহায় মানুষের জন্য প্রীতিভোজ ও আর্থিক সহায়তা

নরসিংদীর মাধবদীতে দুস্থ, এতিম, বিধবা, প্রতিবন্ধী ও অসহায় মানুষের জন্য প্রীতিভোজ এবং আর্থিক সহায়তা কর্মসূচির আয়োজন করেছে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন।

শুক্রবার (৩১ জুলাই) সকালে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, অনুষ্ঠানে শত শত অসহায় নারী, পুরুষ ও শিশুর মধ্যে উন্নত মানের সকালের নাশতা পরিবেশন করা হয়। পাশাপাশি তাঁদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এবং আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আব্দুল মোমেন মোল্লা। তিনি নিজ হাতে উপকারভোগীদের মধ্যে সহায়তা বিতরণ করেন।

বিশেষ অতিথি ছিলেন ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাজী ফজলুল হক মিলন, মাধবদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়া, ভগীরথপুর রোকেয়া বেগম মহিলা আলিয়া মাদ্রাসার সুপার মনিরুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক সদস্য মো. নজরুল ইসলাম, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আহমদ এবং স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ীরা।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো একদিনের কর্মসূচি নয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি ১৫ দিন পরপর শুক্রবার প্রায় ৯০০ অসহায় মানুষের মধ্যে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিয়মিত এ ধরনের সহায়তা নিম্নআয়ের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আয়োজকেরা জানান, ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০