পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী পালিত


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ৮ মে, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী পালিত

নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় পতিসর দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এবং নওগাঁ জেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ বারবার পরিবর্তনের জন্য আন্দোলন ও যুদ্ধ করলেও প্রত্যাশিত পরিবর্তন আসেনি। তিনি বলেন, ১৯৭১ সালে নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে হয়েছে এবং পরে গণতন্ত্রও আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে আনতে হয়েছে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ

তিনি আরও বলেন, দেশে একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী রয়েছে, যারা সমাজকে অস্থির করে রাখতে চায়। আধিপত্যবাদ ও হানাদার শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, কবিগুরু পতিসরে কৃষকদের জীবনযাত্রার উন্নয়নে কাজ করেছিলেন। কৃষির আধুনিকায়ন ও কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন তিনি। তাঁর সাহিত্য, গান ও দর্শন নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

শিলাইদহ কুঠিবাড়িতে তিন দিনের রবীন্দ্র জয়ন্তী উৎসব

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন, নওগাঁর বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে ঢাকা ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে আবৃত্তি, রবীন্দ্রসংগীত, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দিনভর কবিগুরুর স্মৃতিবিজড়িত পতিসরে দর্শনার্থী ও রবীন্দ্রপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১