বৈষম্যমূলক চিঠি ইস্যু করায় আইন মন্ত্রণালয়ে সাব-রেজিস্ট্রারদের বিক্ষোভ


প্রতিনিধি প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২৪, ৫:২৯ অপরাহ্ণ ৬২
বৈষম্যমূলক চিঠি ইস্যু করায় আইন মন্ত্রণালয়ে সাব-রেজিস্ট্রারদের বিক্ষোভ

রাকিবুল ইসলাম লিমন, নেত্রকোনা: একটি বৈষম্যমূলক চিঠি ইস্যু করাকে কেন্দ্র করে গত রবিবার প্রায় শতাধিক তরুণ সাব-রেজিস্ট্রার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

সূত্র জানায়, কর্মকর্তা ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে আইন মন্ত্রণালয়ের বিচার বিভাগের কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তাদের জন্য ভিন্নতর ২ টি চিঠি ইস্যু করা হয়। বিচার বিভাগীয় কর্মকর্তার (স্বামী, স্ত্রী, পুত্র ও কন্যা) এবং রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তার (স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা এবং পিতা ও মাতা) এর সম্পদ বিবরণী চেয়ে ভিন্নতর চিঠি ইস্যু করা হয়। ফলে পিতা-মাতার সম্পদ বিবরণী চেয়ে মন্ত্রণালয়ের এরূপ বিমাতাসুলভ ও বৈষম্যমূলক আচরণে সাব-রেজিস্ট্রারদের মধ্যে অসন্তোষ ও হতাশা সৃষ্টি হয়।

সাব-রেজিস্ট্রারদের তীব্র প্রতিবাদের ফলে মন্ত্রণালয় পূর্বতন চিঠিটি প্রতিস্থাপন করে পুনঃরায় নূতন চিঠি ইস্যু করে। এছাড়া তরুণ সাব-রেজিস্ট্রারগণ সেবা সহজীকরণ, বদলি বাণিজ্য দূর এবং দুর্নীতি দূর করে সার্ভিসে স্বচ্ছতা আনয়নের জন্য প্রাচীন রেজিস্ট্রেশন সার্ভিস উন্নয়ন ও সংস্কারে ১১ দফা দাবি পেশ করে। পরবর্তীতে ১১ দফা দাবি মেনে নেওয়ার দাবিতে রেজিস্ট্রেশন সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা গত মঙ্গলবার একদিন কর্মবিরতি পালন করে।

গত মঙ্গলবার দুপুরে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সহিত সাব-রেজিস্ট্রারদের ৭ জনের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়। আইন উপদেষ্টা ১১ দফা দাবি মেনে নিয়ে দাবিসমূহ বাস্তবায়নের জন্য একটি রোডম্যাপ ও কর্মপন্থা ঠিক করার নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে কর্মবিরতি পালন প্রত্যাহার করা হয়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১