ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে কাপড় ও ফল বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা


প্রতিনিধি প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে কাপড় ও ফল বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা

বাহাদুর আলম,ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ায় অধিক দামে কাপড় ও ফল বিক্রির দায়ে চার প্রতিষ্টানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৫ মার্চ) দুপুরে জেলা শহরের হালদারপাড়া ও মসজিদ রোডে অভিযান পরিচালনা করে এই প্রতিষ্টাগুলোকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান জানান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রতিনিয়তই বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে সেমবার দুপুরে জেলা শহরের কাপড়ের দোকান ও ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় হালদারপাড়ার ফড়িং ও ফ্রেঞ্জি এক দামের দোকান হলেও, সবার জন্য এক দাম ছিলো না।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফড়িংকে ১০ হাজার ও ফ্রেঞ্জিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানানন, মসজিদ রোডে বেশি দামে ফল বিক্রি করায় দায়ে ২ দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি তাদের সর্তকও করা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০