মানিকগঞ্জে আ.লীগ নেত্রী জেসমিন গ্রেফতার


প্রতিনিধি প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২৫, ৪:৩১ অপরাহ্ণ ১৩৯
মানিকগঞ্জে আ.লীগ নেত্রী জেসমিন গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ পৌরসভার সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেত্রী জেসমিন আক্তারকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে শহরের শহীদ রফিক সড়কের সরকারি হাই স্কুলের দক্ষিণ পাশের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, জেসমিন আক্তার পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতিতে তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং সক্রিয় নারী নেত্রী হিসেবে পরিচিত।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, “রাত ১২টার দিকে মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জেসমিন আক্তারকে গ্রেফতার করা হয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়।”

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জেসমিন আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বৃহস্পতিবার দুপুরের মধ্যেই তাকে আদালতে হাজির করা হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০