মানুষ চায় না আওয়ামী লীগ এভাবে (ক্ষমা না চেয়ে) ফিরে আসুক: মুশফিকুর রহমান


প্রতিনিধি প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ ৭৫
মানুষ চায় না আওয়ামী লীগ এভাবে (ক্ষমা না চেয়ে) ফিরে আসুক: মুশফিকুর রহমান

বাহাদুর আলম, ব্রাহ্মণবাড়িয়া: জনগণ ক্ষমা করে আওয়ামী লীগকে আসতে দিতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান। আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।

মুশফিকুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। তার পক্ষে গোপীনাথপুর ইউনিউন বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে।
মুশফিকুর রহমান বলেন, মানুষ চায় না আওয়ামী লীগ এভাবে (ক্ষমা না চেয়ে) আসুক। ওরা (আওয়ামী লীগ) কি ক্ষমা চেয়েছে,? ওরা (আওয়ামী লীগ) তো এখনও ক্ষমা চায়নি। যদি ক্ষমা চাইতো তখন বলতেন যে দেন না কেনো। কাজেই ক্ষমা চাক, জনগণ দেক। আসতে আপত্তি কী? আমরা ভয় পাই না।

চেয়ারপারসনের সংকটাপন্ন অবস্থায় বিএনপি নির্বাচনের জন্য কতটা প্রস্তুত- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নেতৃবৃন্দ সবসময় বলে আসছেন- আমরা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। যদি নির্বাচনের জন্য প্রস্তুতই না হতো, তাহলে আমাদের সকল প্রার্থীদের মনোনয়ন দেওয়া সম্পন্ন হতো না। আমাদের সব মনোনয়ন দেওয়া হয়ে গেছে। কাজেই আমরা নির্বাচন করব এবং আমরা দোয়া করি আমাদের নেত্রীও আমাদের সঙ্গেন থাকবেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন ও সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজরী প্রমুখ।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০