মুন্সীগঞ্জে হিজাব না পরে বিদ্যালয়ে আসায় ৯ ছাত্রীর চুল কেটে দিলো শিক্ষিকা 


প্রতিনিধি প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৩৩ অপরাহ্ণ ২৬
মুন্সীগঞ্জে হিজাব না পরে বিদ্যালয়ে আসায় ৯ ছাত্রীর চুল কেটে দিলো শিক্ষিকা 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলায় হিজাব ও ওড়না না পরে বিদ্যালয়ের ক্লাসে আসায় ৯ ছাত্রীর চুল কেটে দিয়েছেন এক শিক্ষিকা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার রাজানগর সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।

এদিন সপ্তম শ্রেণীর ক্লাস চলাকালে ঘটনাটি ঘটেছে। এ সময় ৯ ছাত্রীর চুল কেটে নেওয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মিয়া ফরিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সপ্তম শ্রেণির জীব বিজ্ঞান ক্লাসে ঘটনাটি ঘটেছে। হিজাব ও ওড়না না পরায় ভয় দেখানোর জন্য বায়োলজির শিক্ষিকা রুনিয়া সরকার ৯ জন ছাত্রীর চুল অল্প কিছুটা কেটে দেয়। তিনি আরও বলেন, শিক্ষিকা অন্যায় করেছেন। আমি ঘটনার সময় বিদ্যালয়ে ছিলাম না, পরে জেনেছি। বৃহস্পতিবার এ বিষয়ে ব্যবস্থা নেওয়া সকল ব্যবস্থা নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকালে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহম্মেদ বলেন, আমি ওই বিদ্যালয়ের অধ্যক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলে বিষয়টি জেনেছি। ছাত্রীদের বাড়িতে গিয়ে খোজ খবর নিয়েছি। ওই বিদ্যালয়য়ে গিয়ে শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাকে সাময়িক বরখাস্ত করা হতে পারে।

অভিযুক্ত শিক্ষিকা রুমিয়া সরকারের মোবাইলে ফোন দিলেও বন্ধ পাওয়া যায়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১